1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জামালপুরে নব-নির্মিত চিতা ও শবদেহ মহা স্নানাগারের শুভ উদ্বোধন

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

 জামালপুরে নব-নির্মিত চিতা ও শবদেহ স্নানাগারের আলোচনা সভা ও ফিতা কাঁটার মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে শহরের স্থানীয় ফেরীঘাট ব্রিজ সংলগ্ন নবগঠিত জামালপুর মহাশ্মশান ঘাট পরিচালনা পরিষদের উদ্যোগে নব-নির্মিত চিতা ও শবদেহ স্নানাগারের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা – ফিতা কাঁটার অনুষ্ঠানের আয়োজন করেন।

জামালপুর মহাশ্মশান ঘাট পরিচালনা পরিষদের সভাপতি সুবীর বসাকের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক প্রণব বসাক সুবলের সঞ্চালনায় নব-নির্মিত চিতা ও শবদেহ স্নানাগারের উদ্বোধনী আলোচনা সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দেবব্রত নাগ মধু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ লক্ষ্মী কান্ত পন্ডিত, জামালপুর শ্রী শ্রী রীঁ দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সহ-সভাপতি নারায়ণ চন্দ্র বনিক, জামালপুর মহাশ্মশান ঘাট পরিচালনা পরিষদের সহ-সভাপতি রঞ্জন কুমার সিংহ,সাধারণ সম্পাদক সুজন দত্ত প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রাজীব সিংহ সাহা,৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হবিবর রহমান হবি,সংরক্ষিত ৭,৮ ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর তাসলিমা আক্তার সহ কমিটির সকল নেতৃবৃন্দ। এছাড়াও নব-নির্মিত চিতা ও শবদেহ স্নানাগারের উদ্বোধনী অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীর সকল নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

নব-নির্মিত চিতা ও শবদেহ স্নানাগারের উদ্বোধন শেষে জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু নবনির্মিত চিতা ও শবদেহ স্নানাগার আরো আধুনিক করার জন্য ৫০হজার টাকা অনুদান প্রদান করেন। বক্তারা বলেন মানুষ মারা যাওয়ার পর শেষ বিদায় জানাতে দুটি স্থানে নিয়ে যাওয়া হয়। মুসলমানদের নিয়ে যাওয়া হয় গোরস্থানে আর হিন্দুদেরকে নিয়ে যাওয়া হয় শ্মশান ঘাটে। মৃত ব্যাক্তির আত্মীয় স্বজন শ্মশানে এসে যাতে আত্মতৃপ্তি পায়। সেই দিকে সকলকে খেয়াল রাখার আহবান জানান বক্তারা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu