1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ডলারের বিপরীতে ৩৭ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পাউন্ড

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ সময় দর্শন

প্রথমে মহামারি ও পরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, এতেই নাকাল যুক্তরাজ্যের অর্থনীতি। দেশটিতে জ্বালানিসহ জীবনযাত্রার ব্যয় বেড়েছে বহুগুণে। নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেও ঠেকাতে পারছে না মূল্যস্ফীতি। এরই মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ব্যাপক দরপতন হয়েছে যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ডের; যা ৩৭ বছরের মধ্যে সর্বনিম্ন।

প্রতিবেদনে লন্ডন ভিত্তিক সংবাদপত্রটি জানায়, শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে পাউন্ডের দর এক শতাংশের মতো কমে ১ দশমিক ১৩৫ ডলারে দাঁড়ায়। অর্থাৎ প্রতি ১ দশমিক ১৩৫ ডলারে এক পাউন্ড পাওয়া যাচ্ছিল; যা চার দশকের মধ্যে সর্বনিম্ন। তবে দিনের শেষ সময়ের দিকে নিউইয়র্ক ট্রেডিংয়ে ১ দশমিক ১৪ ডলারে লেনদেন হচ্ছিল পাউন্ড।

অন্যদিকে শুক্রবার ইউরোরর বিপরীতে পাউন্ডের দর শুন্য দশমিক পাঁচ শতাংশ কমে ১ দশমিক ১৪১ ইউরোতে দাঁড়ায়। চলতি বছরের মধ্যে ইউরোর তুলনায় পাউন্ডের দাম কমেছে চার শতাংশ পর্যন্ত।

পাউন্ডের ক্রমাগত এই পতন দেশটির অর্থনীতির জন্য বড় ধরনের উদ্বেগ বলে জানিয়েছে বিশেজ্ঞরা।

শুক্রবার যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান বিভাগ থেকে প্রকাশিত তথ্যানুযায়ী, নিত্যপণ্য ও জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় গত আগস্টে দেশটিতে খুচরা বিক্রি কমেছে। জুলাই থেকে আগস্ট পর্যন্ত বিক্রি কমেছে এক দশমিক ৬ শতাংশ।

অর্থনীতিবিদ অলিভিয়া ক্রস বলেন,‘বিক্রির নিম্নমুখী গতিবেগ বৃদ্ধি পাচ্ছে। আর এতেই বুঝা যায়, ব্রিটেনের অর্থনীতি মন্দার মধ্যে রয়েছে। ’

স্যাক্সো ব্যাংকের বৈদেশিক মুদ্রা কৌশলের প্রধান জন হার্ডি বলেন, ‘যা চলছে তার সব কিছুর নেতিবাচক প্রভাব পড়ছে পাউন্ডের ওপর। এর সঙ্গে যোগ হচ্ছে যুক্তরাজ্যের বিশাল বাহ্যিক ঘাটতি ও নতুন প্রধানমন্ত্রীর নীতি সংক্রান্ত ঝুঁকিগুলো। ’

গত সপ্তাহে ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠতে দুই বছরের জন্য ভোক্তা জ্বালানি বিল বাড়ানো স্থগিত করেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। এতে করে জনগণের সুবিধা হলেও সরকারের অর্থভাণ্ডার থেকে ১০ হাজার কোটি পাউন্ডেরও বেশি খরচ হতে পারে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu