1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ট্রফি নিয়ে আনন্দ মিছিল লঙ্কার রাস্তায়

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

অর্থনৈতিক টানাপোড়ন ও তীব্র জ্বালানি সংকটে শেষ পর্যন্ত ঘরের মাঠের এশিয়া কাপ আয়োজন সরিয়ে নিতে বাধ্য হয় শ্রীলঙ্কা। তবে আরব আমিরাতের মাটিতে আসর বসলেও আয়োজক দেশ হিসেবে ছিল দ্বীপ দেশটিই। সেসব পেছনে ফেলে এশিয়ার নতুন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। উৎসবে তাই কমতি ছিল না রাজধানী কলম্বো জুড়ে।

লঙ্কান ক্রিকেটারদের সাথে ট্রফি নিয়ে পুরো শহর চষে বেড়িয়েছে অর্থনৈতিক ভাবে ভঙ্গুর দেশটির ক্রিকেট প্রেমীরা।

 

বিধ্বস্ত দেশটিতে এশিয়া কাপ ট্রফি যেন এনে দিয়েছে সুখের বার্তা। মুহূর্তেই লঙ্কানরা ভুলে গেছে অর্থাভাব ও খাদ্য সংকট। বহুদিন পর হাসি ফুটেছে লঙ্কানদের মুখে। ব্যাট-বলে ক্রিকেটাররা সবটুকু দিয়ে লড়ে এ বিজয় এনে দিয়েছে তাদের। ক্রিকেটারদের বরণ করতে তাই এদিন হাজির হাজারো লঙ্কান ক্রিকেট প্রেমী। দেশটিতে পৌঁছে এয়ারপোর্ট থেকে সোজা রোড শো করতে ক্রিকেট প্রেমীদের সাথে বেড়িয়ে পড়েছেন লঙ্কান ক্রিকেটাররাও।

ক্রিকেট শ্রীলঙ্কার ভেরিফাইড পেজের ভিডিওতে দেখা যায়, দেশে ফিরে এয়ারপোর্ট থেকে সোজা খোলা ট্রাকে করে ট্রফি হাতে দেশটির জনসাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন হাসারাঙ্গা-শানাকারা। সেসময় দেশের মানুষের মুখে তৃপ্তির যে হাসিটা দেখা গিয়েছে এটা হয়তো গেল কয়েকমাসে কেউ দেখেনি।

খোলা ট্রাকে চড়ে অধিনায়ক শানাকাকে বেশ রোমাঞ্চিত মনে হচ্ছিল। ট্রফি হাতে রেখে বারবার নিচে থাকা জনমানুষের সাথে কথা বলতে দেখা যায় এই অধিনায়ককে। এমন দৃশ্যের পর দলের প্রত্যেক খেলোয়াড়ের মন ছুঁয়ে তৈরি হয়েছিল এক আবেগঘন মুহূর্ত। ব্যাট-বলের মহারণ প্রাণ ফিরিয়েছে লঙ্কায়। লাখ ক্রিকেট ভক্তের মুখে হাসি ফুটিয়েছে এই ক্রিকেট।

এর আগে গেল রোববার দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে ভানুকা রাজাপাকসের ৭১ রানের অসাধারণ ইনিংসে ভর করে পাকিস্তানকে ২৩ রানে হারায় শ্রীলঙ্কা। ষষ্ঠ বারের মতো এশিয়া কাপের মুকুট জিতে দলটি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu