1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গুলিস্তানে উচ্ছেদ অভিযান, হকারদের তোপের মুখে চলে গেলেন কর্মকর্তারা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪২ সময় দর্শন

ফুটপাত দখলমুক্ত করতে গুলিস্তান এলাকায় উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়।  ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযানে একজনকে জরিমানাও করা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে হকাররা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

এসময় হকারদের তোপের মুখে উচ্ছেদ অভিযান ফেলে চলে যান কর্মকর্তারা।

 

বিক্ষোভকারী হকারদের অভিযান বন্ধ করতে নানাধরনের স্লোগান দিতে দেখা যায়। তারা জানায়, তাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা মেনে নেবে না। ডিএসসিসির অভিযান বন্ধের জোর দাবি জানান তারা। পরে তাদের বাঁধার মুখে সিটি করপোরেশনের অভিযান পরিচালনাকারী টিম ঘটনাস্থল থেকে চলে যায়।

এ বিষয়ে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাসিম কবির বলেন, হকারদের জন্য ব্যবস্থা করে তারপর উচ্ছেদের কথা ভাবুন। তিনি মেয়রকে উদ্দেশ্য করে বলেন, আপনারা মার্কেট করবেন সেখানে ৪ থেকে ৫ বছর সময় লাগবে। এই লম্বা সময়টা আমাদের হকাররা কোথায় যাবে। আগে হকারদের ব্যবস্থা করবেন, তারপর আমরা জায়গা ছাড়ব।

প্রসঙ্গত, ডিএসসিসি সড়ক ও ফুটপাত লাল, হলুদ ও সবুজ শ্রেণিতে চিহ্নিত করেছে। আর হলুদ চিহ্নিত সড়ক ও ফুটপাতে দক্ষিণ সিটির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট স্থানে হকার বসতে পারবে। সবুজ চিহ্নিত সড়ক ও ফুটপাতে পথচারী বা যানচলাচলে বিঘ্ন না ঘটিয়ে হকাররা ব্যবহার করতে পারবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu