1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

টি-২০ থেকে অবসরের ঘোষণা মুশফিকুর রহিমের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮ সময় দর্শন

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় ক্লান্ত হয়ে পড়ছেন ক্রিকেটারদের অনেকেই। ক্যারিয়ার দীর্ঘ করতে কেউ যাচ্ছেন রোটেশন পলিসিতে, কেউ বা ছেড়ে দিচ্ছেন এক সংস্করণ।

বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনেকেই এই পথে হাঁটতে শুরু করেছেন। আন্তর্জাতিক টি২০ ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল।এবার সে পথে হাঠলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।

 

টি-২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। রোববার মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেন।

ফেসবুকে তিনি লিখেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা।   টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।  

মুশফিকুর রহিম সেই পোস্টে লেখেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি-টোয়েন্টি ফরম্যাটে।  আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

আফগানিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হেরে সবার আগে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। চরম হতাশাময় টুর্নামেন্ট কাটিয়ে শনিবার সকালে দেশে ফিরে এসেছে জাতীয় দল। বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে হারের ম্যাচে ব্যক্তিগত এক মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশের বিদায় নেওয়ার দিন ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন মুশফিক। আগের ম্যাচে ১ রান করার পর শ্রীলঙ্কার বিপক্ষে আউট হন মাত্র ৪ রান করে। দুই ম্যাচে করা এই ৫ রানের সুবাদে বাংলাদেশের চতুর্থ ও বিশ্বের ৪৬তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫শ রান পূরণ করেছেন মুশফিক।

তবে এই মাইলফলকে খুশি হওয়ার উপায় নেই একদমই। কেননা এই ফরম্যাটে অন্তত ১৫শ রান করা বিশ্বের ৪৬ জন ব্যাটারের মধ্যে সবচেয়ে বাজে অবস্থা মুশফিকেরই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫শ রান করতে তিনি খেলেছেন ১০২টি ম্যাচ।

বিশ্বের আর কোনো ক্রিকেটারকে ১৫শ রানের জন্য এত বেশি ম্যাচ খেলতে হয়নি। শুধু তাই নয়, ১৫শ রান করা ব্যাটারের মধ্যে মুশফিকই একমাত্র, যার ব্যাটিং গড় ২০-র নিচে। তিনি এই ১৫শ রান করেছেন মাত্র ১৯.৪৮ গড়ে। বাকি ৪৫ ব্যাটারের সবাই অন্তত ২০ গড়ে রান করেছেন।

তিনি ১০২ ম্যাচের ক্যারিয়ারে ১৯.৪৮ গড়ে ১৫শ রান করেছেন মাত্র ১১৫.০৩ স্ট্রাইকরেটে। তার চেয়ে কম রেটে ব্যাটিং করেননি আর কোনো ব্যাটার। অবশ্য স্ট্রাইকরেট কম থাকার দোষে মুশফিক একাই দুষ্ট নন, বাংলাদেশের সব ব্যাটারেরই আছে এই সমস্যা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu