1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশ্বে আবারও বাড়ল করোনায় মৃত্যু

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৩ সময় দর্শন

এক দিনের ব্যবধানে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৭৪৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫৯ হাজার ৭৯২ জন।

শনিবার করোনায় আক্রান্ত ও মৃত্যুর এ তথ্য ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া গেছে।

গত শুক্রবার বিশ্বে করোনায় ১ হাজার ৫৬৫ জনের মৃত্যু এবং ৫ লাখ ৪৮ হাজার ৫৫ জন শনাক্ত হয়েছিল।

ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে এশিয়ার দেশ জাপানে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৮ জন। আর ১ লাখ ৫৩ হাজার ৩১৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৩০৮ জন এবং শনাক্ত হয়েছে ৬১ হাজার ৮৫০ জন, ব্রাজিলে মৃত্যু ১৩১ জন এবং শনাক্ত ১৩ হাজার ১৮০ জন, জার্মানিতে মৃত্যু ১২০ জন এবং আক্রান্ত ২৯ হাজার ৩৪৫ জন, রাশিয়ায় মৃত্যু ৯১ জন এবং শনাক্ত ৫০ হাজার ১৫২ জন, ইতালিতে মৃত্যু ৯১ জন এবং আক্রান্ত ১৯ হাজার ১৫৮ জন এবং দক্ষিণ কোরিয়া আক্রান্ত ৮৯ হাজার ৫৬৮ জন এবং মৃত্যু ৬৪ জন।

বিশ্বে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬০ কোটি ৯৪ লাখ ৩১ হাজার ৩৬১ জন। আর মারা গেছেন ৬৫ লাখ ১ হাজার ২৪৩ জন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu