1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সংগৃহীত ছবি চালের দাম কেজিতে বাড়ল ৩ টাকা।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৩০ সময় দর্শন

সারাদেশে আরেক দফা বাড়লো সব ধরণের চালের দাম। খুচরা পর্যায়ে সব ধরণের চালের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা। আড়ৎদার ও খুচরা বিক্রেতারা এর জন্য মিল মালিকদের দায়ী করছেন।

অন্যদিকে মিল মালিকরা বলছেন, লোড শেডিংয়ের কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে।পাশাপাশি ধান ও জ্বালানি তেলের দাম বাড়ায় চালের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। তবে, শুল্ক প্রত্যাহার করে চাল আমদানি বাড়ানো গেলে বাজার নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন সব পক্ষ।

 

বর্ধিত দামের ওপর নতুন করে আবার বেড়েছে চালের দাম। কেজিতে ৩টাকা বেড়ে সরু চাল এলাকা ভেদে ৭০ থেকে ৭২ দরে বিক্রি হচ্ছে। মাঝারি চালের দরও চলে গেছে ৬০ টাকার ওপরে।

সাধারণ জনগণের ক্রয়সীমার বাইরে পণ্য মূল্য। অন্য নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে চালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় নিম্ন ও মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। এদিকে নতুন করে চালের দাম বাড়ানোর জন্য মিল মালিকদের দায়ী করছেন আড়তদার ও পাইকাররা।

তবে মিল মালিকরা বলছেন, ডিজেলের মূল্যবৃদ্ধি ও ধানের দাম বাড়ায় বাড়াতে হচ্ছে চালের দাম। মিল মালিক আর ডলারের মূল্যবৃদ্ধি ও আমদানিতে শুল্ক থাকায় ভারত থেকে চাল আনছেন না আমদানিকারকরা। বাজার নিয়ন্ত্রণের জন্য শুল্ক প্রত্যাহারের দাবি তাদের।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu