1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

র‍্যাবের এয়ার উইং পরিচালক ইসমাইল হোসেন মারা গেছেন।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১২৫ সময় দর্শন

র‍্যাব ফোর্সেস এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিকেলে গণমাধ্যমে পাঠানো র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুলাই প্রশিক্ষণকালীন হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার নবাবগঞ্জে দুর্ঘটনায় পতিত হন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল। দুর্ঘটনা পরবর্তীতে তাকে উদ্ধার করে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।দুর্ঘটনায় তিনি মেরুদণ্ডে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ৫ আগস্ট তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে নেয়া হয়।

 

এতে আরও বলা হয়, গত ৬ আগস্ট লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইলের একটি অস্ত্রোপচার হয়। পরদিন তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

তার অকাল মৃত্যুতে র‍্যাব ফোর্সেস এ কর্মরত সব সদস্য গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে দেশ একজন অত্যন্ত দক্ষ পাইলট এবং চৌকস সেনা কর্মকর্তাকে হারাল।

মোহাম্মদ ইসমাইল হোসেনের অকাল মৃত্যুতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি, র‍্যাব মহাপরিচালক ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি পরিবারে বাবা-মা, স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu