1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিম্নচাপে বিক্ষুব্ধ হতে পারে সাগর, সতর্কবার্তা।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৩০ সময় দর্শন

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এতে বিক্ষুদ্ধ হয়ে উঠতে পারে সাগর, বাড়বে বৃষ্টিপাতও। ’ এমন পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

সোমবার (৮ আগস্ট) ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন— উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এজন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারতের আবহাওয়া বিজ্ঞানী আনন্দ কুমার দাশ বলেছেন, মঙ্গলবারের (০৯ আগস্ট) মধ্যে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এতে পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকা, আসাম, মেঘালয়ে ১২ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। সাগর এ সময় প্রচণ্ড বিক্ষুদ্ধ হয়ে উঠতে পারে। এ ক্ষেত্রে নিম্নচাপের কেন্দ্রের বাতাসে গতিবেগ উঠতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো আভাস নেই।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu