1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চবিতে ছাত্রী হেনস্তা : বিচার দাবিতে ক্লাস বর্জন, মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৩৩ সময় দর্শন

নিরাপদ ক্যাম্পাস এবং ছাত্রী হেনস্তার বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে র‍্যালি ও মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শতাধিক শিক্ষার্থী বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু করে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন।

এ সময় শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে যৌন নিপীড়নের বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি করেন।

বিক্ষোভকারী রসায়ন বিভাগের শিক্ষার্থী জাহিদ সজল বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কিছু দিন যাবৎ পরপর ছাত্রী হেনস্তার কয়েকটি ঘটনা ঘটেছে।

অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এর কোনো সঠিক বিচার করছে না। বিপরীতে ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, আমরা আমাদের নিজেদের ক্যাম্পাসেই নিরাপদ নয়। আমরা এই ২১শ একর ক্যাম্পাসে আমাদের সার্বিক নিরাপত্তা চাই। সেই সঙ্গে ছাত্রী হেনস্তার তদন্তপূর্বক সঠিক বিচার চাই।

উল্লেখ্য, গত রোববার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোটানিক্যাল গার্ডেনে চবির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন ৫ যুবক। ওই সময় সাথে থাকা তার বন্ধু বাধা দিলে তাকেও মারধর করা হয়। অভিযোগ পাওয়া যায়, বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে বিচার চাইতে গিয়ে ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলের বাধার মুখে পড়েন ওই ভুক্তভোগী শিক্ষার্থী।

এর প্রতিবাদে বুধবার রাত পৌনে ১০টা থেকে উপাচার্যের বাসভবনের প্রবেশ পথ আটকে অবস্থান নেয় ছাত্রীরা। এসময় তারা রাত ১০টায় হলে প্রবেশের সিদ্ধান্ত বাতিল ও ক্যাম্পাসে ২৪ ঘণ্টা নিরাপত্তা বিধানের দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে থাকে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে যৌন হয়রানির পরও বিচার না করায় তীব্র ক্ষোভ জানান তারা। পরে রাত ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার অধ্যাপক এসএম মনিরুল হাসান দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে ছাত্রীরা হলে ফিরে যায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu