1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় সি আই এস উদ্দ্যোগে তিনদিন ব্যাপি দূর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী স্বাস্থ্যসেবা কর্মশালা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৪৩ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার হলরুমে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সি আই এস) এর উদ্দ্যোগে তিন দিনব্যাপী দূর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী স্বাস্থ্যসেবা কর্মশালা অনুষ্ঠিত হয়।

গত (১২ জুন) রবিবার শুরু হয়ে কর্মশালাটি চলবে (১৪ জুন) মঙ্গলবার পর্যন্ত। কর্মশালা উপস্থাপক ও প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সি আই এস) এর প্রকল্প কর্মকর্তা মো. ইমরান পারভেজ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ রায়। কর্মশালাটি পরিচালনার সময় সকল স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়া হয়।

কর্মশালায় উপস্থিত সবাইকে মাস্ক বিতরণ করা হয় এবং সবাইকে হাত সেনেটাইজ করে কক্ষে প্রবেশ করানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন হোগলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলী রানী রায়, এনজিও ফোরামের প্রতিনিধি রমেশ চন্দ্র শীল, আটখালী কমিউনিটি ক্লিনিকের ডাক্তার সূপর্ণা হাওলাদার, ডাকুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সায়েম মিয়া, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত কর্মশালা জরুরী স্বাস্থ্যসেবা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য প্রতিটি মানুষের অমূল্য সম্পদ। স্বাস্থ্যসেবা বৃদ্ধি পেলে মানুষের জীবন মান বৃদ্ধি পাবে। তাহলে দেশ উন্নয়নশীল বিশ্বে সুনাম অর্জন করবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu