1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৫০ সময় দর্শন

বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গোলখালী ইউনিয়ন শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আসর নামাজ শেষে উপজেলার গোলখালী ইউনিয়নের জলেখার বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ গোলখালী ইউনিয়ন শাখার সভাপতি মু. মাহাতাব মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হযরত মাওলানা আ. রউফ, জলেখার বাজার জামে মসজিদের ইমাম মো. হাসিব মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোলখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা একে. শামসুদ্দিন, মাওলানা নুরুল ইসলামসহ আরও অনেকে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার শান ও মান আকাশচুম্বী। যার চরিত্র সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ। স্বয়ং আল্লাহ তায়ালা তাঁর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন।

তাঁর এমন মহান চরিত্রের উপর ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল এর অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই সরকারের কাছে। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি জুলেখা বাজারের আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu