1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৩৯ সময় দর্শন

করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। তবে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু ও নতুন রোগী শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ১ হাজার ১৪২ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ১৯ হাজার ৭৪৪ জন।

 

আজ শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এর আগে গতকাল শুক্রবার বিশ্বজুড়ে ১ হাজার ৩৩২ জনের মৃত্যু এবং ৫ লাখ ৩৬ হাজার ৫৭১ জন আক্রান্ত হয়েছিলেন।

করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য মতে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ কোটি ৪৬ লাখ ২৯ হাজার ৪৫১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৩ লাখ ১৮ হাজার ৮৯৩ জনের।

এদিকে ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ২২১ জন এবং মারা গেছেন ৩১৬ জন। তাইওয়ানে মৃত্যু ১৪২ জন এবং আক্রান্ত ৭৬ হাজার ৫৬৪ জন। উত্তর কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ১৬০ জন। জার্মানিতে আক্রান্ত ৪১ হাজার ২৯৭ জন এবং মৃত্যু ৮১ জন। রাশিয়ায় মৃত্যু ৭৮ জন এবং আক্রান্ত ৪ হাজার ১৮৮ জন। ফ্রান্সে আক্রান্ত ২৫ হাজার ১৩০ জন এবং মৃত্যু ৩৮ জন। দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত ২ হাজার ২৮ জন এবং মৃত্যু ৩৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ১২ হাজার ৫২২ জন এবং মৃত্যু ১৭ জন। থাইল্যান্ডে আক্রান্ত ২ হাজার ৯৭৬ জন এবং মৃত্যু ৩২ জন। ইতালিতে আক্রান্ত ৯ হাজার ৪২৯ জন এবং মৃত্যু ৪০ জন। জাপানে আক্রান্ত ২০ হাজার ৫৩৮ জন এবং মৃত্যু ২৪ জন। ব্রাজিলে মৃত্যু ৪১ জন এবং আক্রান্ত ৩৬ হাজার ১৮৯ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত ৩২ হাজার ১১৮ জন এবং মৃত্যু ৫০ জন। নিউজিল্যান্ডে আক্রান্ত ৬ হাজার ৩৩৫ জন এবং মৃত্যু ১২ জন। কানাডায় আক্রান্ত ১ হাজার ৪৩৬ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।

এ ছাড়া প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৭৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। মহামারি করোনাভাইরাস এখন পর্যন্ত সারাবিশ্বে তান্ডব চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। বাড়ছে শনাক্তও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu