1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৫১ সময় দর্শন

‘মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্যকেন্দ্রে হবে যেতে’- এ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) এর সাহযোগিতায় নিরাপদ মাতৃত্ব দিবস-২০২২ পালিত হয়েছে।

এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, স্বাস্থ্য সেবিকা, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারিদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ডা. মো. সাইফুল ইসলাম, ডা. সুব্রত দে, ডা. নোমান পারভেজ, সহকারি স্বাস্থ্য পরিদর্শক মোসা. জাকিয়া বেগম প্রমুখ। এছাড়াও সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu