1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৬১ সময় দর্শন

এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ফাইনাল উঠেছে বাংলাদেশ। আজ শনিবার (১৪ মে) বিকেলে ব্যাংককে অনুষ্ঠিত সেমিফাইনালে স্বাগতিক থাইল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে লাল-সবুজের জার্সিধারীরা।  

অপর সেমিফাইনালে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ওমান। আগামীকাল রোববার শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

অবশ্য সেমিফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে ১০ মিনিটেই পিছিয়ে পড়ে গোবিনাথানের শিষ্যরা। এ সময় থাইল্যান্ডের রুগনিয়ম চঞ্চল গোল করে এগিয়ে নেন দলকে। অবশ্য এর পরের গল্পটুকু শুধুই বাংলাদেশের।

দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। ২২ মিনিটে রোমান সরকার ফিল্ড গোল করে সমতা ফেরান। আর ২৯ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে নেন দলকে।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আশরাফুল তার জোড়া গোল পূর্ণ করে বাংলাদেশকে এগিয়ে নেন ৩-১ ব্যবধানে। আর চতুর্থ কোয়ার্টারে মো. রাকিবুলের গোলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

এর আগে গ্রুপপর্বের ম্যাচে বাংলাদেশ ৩-১ ইন্দোনেশিয়া, ৩-১ শ্রীলংকাকে ও ১-০ ব্যবধানে সিঙ্গাপুরকে হারায়। তাতে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পাশাপাশি ১৯তম এশিয়ান গেমসে খেলার সুযোগও নিশ্চিত হয়।

এশিয়ান গেমস হকির এবারের বাছাইপর্বে ৯টি দল অংশ নেয়। তার মধ্যে পুল-‘এ’ তে ছিল ওমান, স্বাগতিক থাইল্যান্ড, হংকং চীন, উজবেকিস্তান ও কাজাখস্তান। আর পুল-‘বি’ তে ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।

পুল-এ থেকে ওমান ও থাইল্যান্ড আর পুল-বি থেকে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সেমিফাইনালে উঠে।

আগামী বছর চীনের হাংজুতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে মোট ১২টি দল অংশ নেবে। তার মধ্যে বাছাইপর্বে সেরা ৬টি দলও যাবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu