1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঈদের ছুটিতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৬৪ সময় দর্শন

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এক্ষেত্রে ঈদের ছুটির পুরোটা জুড়েই কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৯ এপ্রিল থেকে সারাদেশেই কালবৈশাখী ঝড় হবে।

ঢাকাতে বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টিপাত হতে পারে। এই অবস্থা থাকবে আগামী ৪ মে পর্যন্ত।
গত ২২ এপ্রিল থেকে দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। ২৪ ও ২৫ এপ্রিল সেটা ৪১ ডিগ্রিতে উঠে যায়। চলতি বছর এপ্রিলে গত আট বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয় গত ১৫ এপ্রিল, ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সেই তাপপ্রবাহ কেটে গেলে এক সপ্তাহ দেশব্যাপী গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও ফের ২২ এপ্রিল থেকে শুরু হয় তাপপ্রবাহ, যা এখনো দেশের চারটি বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে।

একে তো তাপপ্রবাহ তারওপর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি। ফলে পর্যাপ্ত বাতাস থাকলেও গরম অনুভূতি বেড়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, গ্রীষ্মকালে সূর্য সরাসরি মাথার উপরে থাকে। বর্তমানে সূর্য বাংলাদেশের ওপর খাড়াভাবে কিরণ দিচ্ছে। ফলে তাপমাত্রা এমনিতেই বেশি। এর মধ্যে জলীয়বাষ্পের পরিমাণ রয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) সকালেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল ৯২ শতাংশ। ফলে শরীরের ঘাম বাতাস টেনে নিতে পারছে না। এজন্য শরীর স্যাঁতস্যাঁতে হয়ে থাকছে। আর তাপটা বেরিয়ে যেতে পারছে না। তাই গরম আরো বেশি অনুভূত হচ্ছে।

২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ভারী বর্ষণের কোনো আভাস নেই। তবে কালবৈশাখী ঝড় হবে দেশব্যাপী। আর সেটা হবে অস্থায়ীভাবে। এক্ষেত্রে কোথাও কোথাও এক পশলা ভারী বৃষ্টি হবে। এজন্য স্থায়ী বৃষ্টিপাত না হলেও কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত থাকবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu