1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু দেড় হাজার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৫৪ সময় দর্শন
প্রতীকী ছবি

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ১ হাজার ৫৩৬ জনের মৃত্যু হয়েছে।

এ সময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৮ হাজার ১৯৩ জন।

আজ রোববার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৪১ হাজার ৮৬৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৬৬৫ জন এবং মারা গেছেন ১৫৩ জন। রাশিয়ায় মৃত্যু ১৭১ জন এবং আক্রান্ত ৮ হাজার ৮২৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১৭ হাজার ৯৮৭ জন এবং মৃত্যু ৭৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৭৫ হাজার ৪১৪ জন এবং মৃত্যু ১৫১ জন। জাপানে আক্রান্ত ৪২ হাজার ৮০৮ জন এবং মৃত্যু ৫৬ জন। ফ্রান্সে আক্রান্ত ৮০ হাজার ৫৭১ জন এবং মৃত্যু ৭৫ জন। থাইল্যান্ডে আক্রান্ত ২০ হাজার ৫২ জন এবং মৃত্যু ১২৯ জন। ব্রাজিলে মৃত্যু ৪৫ জন এবং আক্রান্ত ৬ হাজার ৯৫৭ জন। ভারতে মৃত্যু ৩৪ জন এবং আক্রান্ত ২ হাজার ১০৯ জন।

এ ছাড়া তুরস্কে ১৬ জন, ইতালিতে ১৪৩ জন, কানাডায় ২৪ জন, ইরানে ২২ জন, গ্রিসে ২৮ জন, দক্ষিণ আফ্রিকায় ১২ জন, পোল্যান্ডে ২২ জন, ফিলিপাইনে ৬১ জন, মেক্সিকোতে ২৭ জন এবং ইন্দোনেশিয়ায় ২৭ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। মহামারি করোনাভাইরাস এখন পর্যন্ত সারাবিশ্বে তান্ডব চালিয়ে যাচ্ছে।

প্রায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। বাড়ছে শনাক্তও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu