1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি : সিদ্দিকুর রহমান

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২১৩ সময় দর্শন

কপালে টিপ পরায় সম্প্রতি পুলিশ সদস্যের দ্বারা হয়রানির শিকার হন এক শিক্ষিকা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোড়ন তৈরি হলে অভিযুক্ত পুলিশ সদস্যকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হয়। এই ঘটনায় নারীদের পাশাপাশি অনেক পুরুষও টিপ পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেতাও।

তাদেরকেই উদ্দেশ্য করে এবার নিজের ফেসবকু আইডিতে একটা পোস্ট করেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান।
ফেসবুকে কয়েকজন পুরুষ অভিনেতার টিপ পরা ছবি একসঙ্গে পোস্ট করে সিদ্দিকুর রহমান লিখেছেন, ‌আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি… আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক… মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।

উল্লেখ্য, টিভি অভিনেতা সিদ্দিকুর রহমানকে বেশিরভাগ সময় কমেডি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

প্রসঙ্গত, তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার সম্প্রতি শেরেবাংলা নগর থানায় করা এক অভিযোগে জানান, পায়ে হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন ‘টিপ পরছোস কেন’ বলে বাজে গালি দেন তাকে। আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করলে একপর্যায়ে সেই ব্যক্তি তার পায়ের ওপর দিয়ে বাইক চালিয়ে চলে যান বলেও অভিযোগ করেন লতা। এরই মধ্যে অভিযুক্ত কনস্টেবল নাজমুল তারেককে শনাক্ত করে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu