1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রতিবেশীদের নিয়ে আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই: পুতিন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১৮৪ সময় দর্শন
Sadhin Bangla TV News

ইউক্রেনে রুশ আগ্রাসন অব্যাহত রয়েছে। ইউক্রেন হামলায় মাত্র কয়েক দিনেই সফল অভিযান শেষ করতে চেয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

অনেকেই বলছেন, লক্ষ্য থেকে এখনো অনেকটায় দূরে ক্রেমলিন। পাল্টা ইউক্রেনের ব্যাপক প্রতিরোধের মুখোমুখি মস্কো।

বরং ধীর গতিতে চলছে রুশ যুদ্ধের ছক।
দেশটির স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, “প্রতিবেশীদের নিয়ে আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই। সম্পর্কের অবনতি ঘটে এমন কোনো পদক্ষেপ প্রতিবেশী দেশগুলো নেবে না বলে তার সরকার মনে করে। আমি মনে করি, কীভাবে সম্পর্ক স্বাভাবিক করা যায়, স্বাভাবিকভাবে সহযোগিতা করা যায় এবং স্বাভাবিকভাবে সম্পর্ক গড়ে তোলা যায়, সবার সে বিষয়ে ভাবা উচিত। ”

মস্কোর বাইরে নিজের প্রাসাদ থেকে অনলাইনে দেওয়া এক টেলিভিশন বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইউক্রেনে সামরিক অভিযানের পর রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সমালোচনা করে ভ্লাদিমির পুতিন বলেন, “যারা সহযোগিতার পথ বেছে না নিয়ে রাশিয়ার ক্ষতি করবে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এসব নিষেধাজ্ঞায় আমরাই সুবিধা পাব। আমার পরামর্শ হলো, কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে পরিস্থিতি উত্তপ্ত করবেন না। ”

তিনি বলেন, “এখন পর্যন্ত রুশ সামরিক বাহিনী যেসব পদক্ষেপ নিয়েছে, তার সবই একচেটিয়াভাবে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে গ্রহণ করা কিছু অবন্ধুসুলভ পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে। ”

পুতিন আরও বলেন, “রাশিয়া ইউক্রেনের পাশাপাশি যারা ইউক্রেনে শান্তি চায় তাদের সবার সাথে আলোচনার জন্য প্রস্তুত। তবে আলোচনা হবে রাশিয়ার দাবিগুলোর পূরণ করার শর্তে। ”

এর আগে গত সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের সাথে টেলিফোন আলাপের পর দেওয়া এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, নিরাপত্তা নিয়ে রাশিয়ার ‘বৈধ’ উদ্বেগ বিবেচনায় নিলেই ইউক্রেন সংকটের সমাধান সম্ভব।

ক্রেমলিনের বিবৃতি অনুযায়ী ইউক্রেনে হামলা বন্ধের জন্য তিনটি শর্ত দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ফরাসি প্রেসিডেন্টকে তিনি বলেছেন, ‘ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্ত্ব মেনে নিতে হবে, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসীমুক্তকরণের সমাধান হতে হবে এবং ইউক্রেন যেন একটি নিরপেক্ষ রাষ্ট্র থাকে তার নিশ্চয়তা দিতে হবে।

সূত্র : পার্স টুডে

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu