1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জগন্নাথপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নতুন বই

রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধি::
  • আপডেটের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৭২ সময় দর্শন
জগন্নাথপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নতুন বই

সারাদেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায় নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্লাস রোমে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের (২০২২ সালের) বই তুলে দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদের শুধু বই নিয়ে গেলে চলবেনা মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। মা-বাবা ও শিক্ষকদের কথা মেনে চলতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সোনার বাংলা বিনির্মান করতে হবে।
তিনি এ বিষয়ে শিক্ষার্থীর অভিভাবকদের আরো সচেতন হওয়ারও আহবান জানান।

বিদ্যালয়ের শিক্ষক অনন্ত পালের পরিচালনায় অন্যানোর মধো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মোকলেছুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ, (ইউ আর সি) ইন্সষ্টেকটর হারুনুর রশীদ চৌধুরী, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়াদ আলী, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল মাসুদ, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবি রাণী রায়,

জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, বিদ্যালয়ের শিক্ষক – অভিভাবক কমিটির সহ সভাপতি সমর সূত্রধর সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu