1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লঞ্চ দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় বরিশাল যাচ্ছেন ৬ চিকিৎসক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ১৫৭ সময় দর্শন
লঞ্চ দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় বরিশাল যাচ্ছেন ৬ চিকিৎসক

লঞ্চে আগুনে দগ্ধদের চিকিৎসা দিতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে যাচ্ছেন ছয় সদস্যের একটি মেডিকেল টিম।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বরিশাল হাসপাতালে দগ্ধদের চিকিৎসা দিতে আমাদের প্রশিক্ষিত ছয় বার্ন চিকিৎসক বরিশাল যাচ্ছেন। তাদের চারজন ঢাকা থেকে যাচ্ছেন, আরও দুইজন ঢাকার বাইরে অবস্থান করছেন; তারাও বরিশালে যাচ্ছেন।

ওই ৬ চিকিৎসক হচ্ছেন- ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মাশরুর রহমান আবির ও ডা. নুর আলম, রেজিস্টার ডা. মোরশেদ কামাল, ডা. মৃদুল কান্তি সাহা এবং ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের ডা. ইশতিয়াক ও ডা. মুনতাসির।

সামন্ত লাল সেন বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি, আট দগ্ধকে ঢাকায় আনা হচ্ছে। আমি সন্ধ্যার পর থেকেই থাকবো। তারা হয়তো ৮-৯টার দিকে হাসপাতালে চলে আসবেন।

প্রসঙ্গত, ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu