1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ধারের টাকা চাইতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ গেলো এক নারীর

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১৫৯ সময় দর্শন
ধারের টাকা চাইতে গিয়ে

লালমনিরহাটে ছেলের ধার দেওয়া টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেলো রহিমা বেগম(৫৫) নামের এক মধ্য বয়সী নারীর।

মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দুড়ারকুটি এলাকায় এমন ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রহিমা বেগমের ২ ছেলে (রহিম,করিম) একই এলাকার মৃত গনি মিয়ার ছেলে সাইফুল ইসলামের নিকট পাওনা টাকা চাইতে সাইফুলের দোকানে যায়।

 

টাকা চাওয়ায় উভয় পক্ষের কথা-কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুলের দোকানে থাকা লাঠি দিয়ে রহিমার মাথায় আঘাট করলে গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাইফুল ইসলামসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ এখনও আছে এবং কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu