1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নাটোরে খুলি ও মস্তকবিহীন শিশুর জন্ম।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৫৭ সময় দর্শন
নাটোরের গুরুদাসপুরে মাথার খুলি ও মস্তকবিহীন এক শিশুর জন্ম হয়েছে।

নাটোরের গুরুদাসপুরে মাথার খুলি ও মস্তকবিহীন এক শিশুর জন্ম হয়েছে। শুক্রবার রাতে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের,

আনোয়ার ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শিশুটির জন্ম হয়। হাসপাতাল সুত্রে জানা যায় বৃ-কাশো গ্রামের কৃষক এমদাদুল হকের স্ত্রী নাছরিন বেগম তাঁর দ্বিতীয় সন্তান প্রসবের জন্য ওই ক্লিনিকে আসেন। শুক্রবার রাত আনুমানিক নয় টার দিকে ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক, ডাক্তার মোঃ আমিনুল ইসলাম সোহেল কর্তৃক সিজারিয়ানে অস্ত্রোপচারের (সিজার) এর মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের পরই দেখা যায় শিশুটির মাথার খুলি ও মস্তিস্ক নেই। তবে শিশুটি এখনো বেঁচে আছে, একই সঙ্গে তাঁর মা ও সুস্থ আছেন।

 

এ বিষয়ে ডাক্তার মোঃ আমিনুল ইসলাম সোহেল বলেন, খুলি ও মস্তকবিহীন জন্ম একটি রোগ। এ রোগের নাম অ্যানেনসেফালি। আমার অপারেশন জীবনে এমন অনেক শিশু দেখেছি। এটি মুলত জীন ও হরমোনের সমস্যার কারনে হয়ে থাকে। তবে এ ধরনের শিশু বেঁচে থাকেনা।

এরপর ও বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করা হয়। বাঁকিটুকু আল্লাহর ইচ্ছা, তবে উন্নত চিকিৎসা করালে বাঁচানোর সম্ভাবনা আছে। শিশুর বাবা এমদাদুল হক জানান, তিনি পেশায় কৃষক। তাঁর স্ত্রীর এর আগে একটি ছেলে সন্তান আছে, সদ্য জন্ম নেওয়া দ্বিতীয় সন্তানের মাথার খুলি ও মস্তিস্ক নেই।

 

উন্নত চিকিৎসা করলে হয়তো তাঁর শিশু এ পৃথিবীতে বেঁচে থাকবে। কিন্তু উন্নত চিকিৎসা করার মতো তাঁর সামর্থ্য নেই। তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।

আরো পড়ুন

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu