1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খুশির খবর গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১৬৭ সময় দর্শন
খুশির খবর গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গণপরিবহনে ‘হাফ ভাড়া’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। এক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করে দিয়েছেন তারা। আগামীকাল (১ ডিসেম্বর) থেকে হাফ ভাড়ার সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, আগামীকাল বুধবার (১ ডিসেম্বর) থেকে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস ভাড়া কার্যকর। তবে সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত এই ভাড়া নেবে গণপরিবহন। আর ছুটির দিনে এই হাফ পাস ভাড়া কার্যকর হবে না। শুধু রাজধানীতে এটি কার্যকর থাকবে বলেও জানান তিনি।

বিআরটিসি বাসে হাফ ভাড়া কার্যকরে দেওয়া শর্তগুলোর মতো বাস মালিক সমিতিও শর্ত আরোপ করছে। আর এই শর্তগুলো প্রায় একইরকম।

তিনি আরও জানান, ভ্রমণকালে বিআরটিসি বাসের মতোই ব্যক্তি মালিকানাধীন বাসে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে।

এছাড়াও ছুটির দিন হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু ঢাকায় সীমাবদ্ধ, অন্যান্য জেলার জন্য নয় বলে জানিয়েছেন খন্দকার এনায়েত উল্যাহ।

বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবে। তবে ব্যক্তি মালিকানাধীন বাসে এ সুবিধা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৮টা পর্যন্ত।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu