1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যুগান্তরের জ্যেষ্ঠ সহ-সম্পাদক অলি হাওলাদারের ইন্তেকাল

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ১৭৯ সময় দর্শন

যুগান্তরের জ্যেষ্ঠ সহ-সম্পাদক অলি হাওলাদারের ইন্তেকাল সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি দৈনিক যুগান্তরের সিনিয়র সাব-এডিটর (জ্যেষ্ঠ সহ-সম্পাদক) ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য অলিউল ইসলাম (অলি হাওলাদার) আর নেই।

শুক্ররাব দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের লামনা গ্রামে। স্বজনরা ঢাকা থেকে লাশ নিয়ে শনিবার দুপুরে গ্রামের বাড়িতে পৌঁছেন। সেখানে এলাকার মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর লামান ছালেহিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে জানাজা হয়।

পরে লাশ পারিবারিক গোরস্তানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়। অলি হাওলাদর দীর্ঘদিন দৈনিক ইনকিলাবে সাব-এডিটর ও সিনিয়র সাব-এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি যুগান্তরে যোগ দেন। গত বছর জুন মাসে ব্রেইন স্ট্রোক হলে কয়েক মাস তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এরপর থেকে তিনি বাসায় অবস্থান করছিলেন। শুক্রবার রাতে আবার অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেন। কিন্তু এর মধ্যেই তিনি ইহলোক ত্যাগ করেন।

তার এই অকাল মৃত্যুতে যুগান্তর পরিবার ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিল গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। অলি হাওলাদারের জন্ম এক সম্ভান্ত পরিবারে। বাবার নাম মোতাহার হোসেন হাওলাদার। তার (অলি হাওলাদার) বড় ভাই আনোয়ার হোসেন হাওলাদার জাতীয় পার্টির হয়ে ১৯৮৮ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি নানাবিধ সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন অলি হাওলাদার। তার মৃত্যুতে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদ সদস্য এস এম শাহজাদা, উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ,

মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় , উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, থানা অফিসার ইনচার্জ শওকাত আনোয়ার, উপজেলা আ. লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটোসহ বিভিন্ন সংগঠনের নেতারা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu