Dhaka 7:31 am, Wednesday, 6 May 2026

নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলা আ’লীগের সভা চলাকালে কার্যালয়ের ফ্লোর ধসে পড়েছে , আহত ১০

নেত্রকোণার হাওরাঞ্চলে খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোর ধসে অন্তত ১০ জন আহত হয়েছেন।

গত রোববার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। কার্যালয়টি প্রায় পাঁচ বছর আগে বালু ভরাট করার পর তৈরি করা হয়েছিল। এর মধ্যে আধাপাকা একটি ভবনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় করা হয়। খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার গত ১৭ ফেব্রুয়ারি মারা গেলে প্রার্থী বাছাইয়ের জন্য আজ বর্ধিত সভা চলছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোর ধসে অন্তত দশ জন আহত হয়েছেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইসহাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও মেন্দিপুর ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী, নূরুল হুদা জুয়েল, গাজিপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান, খালিয়াজুরী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দ্র দেব রায়সহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোরটি প্রায় ৫ ফিট নিচে ধসে যায়। এতে আট থেকে দশ জন আহত হয়েছে। তবে কেউ গুরুতর আহত হয়নি। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলা আ’লীগের সভা চলাকালে কার্যালয়ের ফ্লোর ধসে পড়েছে , আহত ১০

আপডেটের সময় : 12:59:34 pm, Wednesday, 8 September 2021