Dhaka 6:21 am, Wednesday, 6 May 2026

দর্শনায় ফেন্সিডিলসহ আটক ১

 ঝিনাইদহের ভেটেরিনারি কলেজের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ জাবেদ আলী (৩৭) নামের এক আসামিকে ফেন্সিডিলসহ আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৪ঠা সেপ্টেম্বর) দুপুরে ১০৪ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত আসামি চুয়াডাঙ্গা জেলার দর্শনা কলেজপাড়ার মোঃ আবেদ আলীর ছেলে।
শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সিপিসি-২, র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল শনিবার বেলা ১টা ৩৫ মিনিটের সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলা হতে পিকযোগে ঢাকায় মাদক পাচার করা হবে । উক্ত সংবাদপ্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য ঝিনাইদহ সদর থানাধীন ভেটেরিনারি কলেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চুয়াডাঙ্গা অভিমুখ থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ড-১৪-৩০৮১) একটি পিকআপ তল্লাশি করে ১০৪ বোতল ফেন্সিডিলসহ আসামি জাবেদ আলীকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

দর্শনায় ফেন্সিডিলসহ আটক ১

আপডেটের সময় : 07:16:07 am, Sunday, 5 September 2021