Dhaka 4:42 am, Wednesday, 6 May 2026

নেত্রকোণায় এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

 নেত্রকোণায় পুকুরে মাছ-শাক ধুতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর আফসানা মিতু মণি (১৯) নামের এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে নেত্রকোণা মডেল থানা পুলিশ সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়া গ্রামের একটি বাড়ির সামনের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহটি উদ্ধার করে। মারা যাওয়া আফসানা মিতু মণি ওই গ্রামের মো. শফিকুল ইসলাম তালুকদারের মেয়ে। সে নেত্রকোণা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষে অধ্যয়ণরত ছিল।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মিতু মণি গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে বাড়ির সামনের পুকুরে শাক ও মাছ ধুতে যায়। এরপর সে ঘরে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। কিন্তু, কোথাও সন্ধান পায়নি। পরদিন শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন পুকুরে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পায়।
পরে খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। রাত পৌনে নয়টার দিকে এ প্রতিবেদন লেখা পযন্ত মেয়েটির মৃতদেহ তার বাড়ির প্রাঙ্গণে রাখা হয়।
নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। ঊধ্বর্তনদের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

নেত্রকোণায় এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেটের সময় : 08:25:41 am, Sunday, 29 August 2021