Dhaka 11:43 pm, Tuesday, 5 May 2026

কোম্পানীগঞ্জে ৩০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

করনোভাইরাস কোভিড় ১৯ এর বিস্তার রোধে লকডাউন চলাকালে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রীর খাদ্য সহায়তা তুলে দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীর।

লকডাউনে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সংকটের কথা জানালে জেলা প্রশাসনের সহযোগীতায় ১৯ ই আগষ্ট (বৃহস্পতিবার) দুপুর ১২ টার সময় স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও দুস্থদের হাতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীর খাদ্য সহায়তা তুলে দেয়া হয়।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবন সহ অন্যান্য খাদ্য সামগ্রী। বুধবার বিভিন্ন শেণী পেশার ৩০০ জনকে এই খাদ্য সহায়তা দেয়া হয়।

খাদ্য সহায়তা বিতরণের আগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীর বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা একজন মানুষও যেন নিরন্ন না থাকে, তাই ত্রিপল থ্রী’র মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে জেলা প্রশাসনের সহযোগীতায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

আজকে ৩০০ জন এবং এর আগে ৮০০ জনসহ এ পর্যন্ত মোট ১১০০ (এক হাজার এক শত) জনের মধ্যে আমরা খাদ্য সহায়তা প্রদান করেছি।

প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, মোঃ ছামিউল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি, মোঃ সাইফুদ্দিন আনোয়ার, অফিসার ইনচার্জ (ওসি) কোম্পানীগঞ্জ থানা, মোঃ জুবায়ের হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ,এইচ,এম মান্নান মুন্না সহ উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

কোম্পানীগঞ্জে ৩০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

আপডেটের সময় : 08:55:04 pm, Thursday, 19 August 2021