Dhaka 8:30 pm, Tuesday, 5 May 2026

লালমনিরহাটে নব্য জেএমবি সদস্য গ্রেপ্তার

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও হাতীবান্ধা থানার যৌথ অভিযানে ঢাকার খিলগাঁও এলাকা থেকে নব্য জেএমবি সদস্য নাজমুস সাকিবকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে জঙ্গী কর্মকান্ডে জড়িত থাকার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো আদালত। বুধবার (১১ আগষ্ট) দুপুরে সাকিবকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম নিশ্চিত করেন।

এর আগে সাকিবকে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) সদস্যদের সহযোগীতায় ঢাকা থেকে গ্রেপ্তার করে রাতেই হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়। নাজমুস সাকিব উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কোরবান আলীর পুত্র বলে জানা গেছে।

অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, নব্য জেএমবি সদস্য নাজমুস সাকিবের নামে পুলিশ সদস্য আহত, সরকার বিরোধী ও জঙ্গী কর্মকান্ডে জড়িত থাকার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো আদালত।

ওই মামলায় এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) সদস্যদের সহযোগীতায় সাকিবকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, সাকিবের বড় ভাই রাকিবও নব্য জেএমবির সদস্য বলে নিশ্চিত করেন থানা পুলিশ। রাকিব বর্তমানে লালমনিরহাট কারগারে আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

লালমনিরহাটে নব্য জেএমবি সদস্য গ্রেপ্তার

আপডেটের সময় : 04:43:22 pm, Wednesday, 11 August 2021