1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কিংবদন্তি ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ডা. জাফরুল্লাহ চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৬৩ সময় দর্শন

কিংবদন্তি গণসংগীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, কালজয়ী কিংবদন্তি গণসংগীত শিল্পী। তিনি তাঁর গণসংগীতের মাধ্যমে ষাটের দশকে পাকিস্তান স্বৈরসরকারের বিরুদ্ধে সারাদেশে স্কুল,কলেজ, হাট-বাজারে, গ্রামে-গন্জে, পথে ঘাটে  তাঁর সংগ্রামী প্রতিবাদী গণসংগীত গানের মাধ্যমে সর্বসাধারণের মাঝে স্বাধীনতার উদ্দীপনা সৃষ্টি করেন। এছাড়াও তিনি বহু কালজয়ী গানের গীতিকার ছিলেন।

যুদ্ধের সময়ও তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ছিলেন। ছাত্র জীবনে তিনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অনুসারী ছিলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী শোকবার্তায় আরো বলেন, ফকির আলমগীর ১৯৭৬ সালে গঠন করেন ঋষিজ শিল্পগোষ্ঠী। এই গোষ্ঠীর মাধ্যমে গণসংগীতকে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। তিনি দেশ ও পাশ্চাত্য সংগীতের মেলবন্ধন ঘটিয়ে বাংলা গানে নতুন মাত্রা সংযোজন করেন। তিনি ছিলেন গণস্বাস্থ্যে কেন্দ্রের আপনজন। আমার সাথে তাঁর সম্পর্ক ছিলো বড় ভাই আর ছোট ভাইয়ের মত।

তিনি একুশে পদকপ্রাপ্ত সহ নানা পদকে ভূষিত হন। তাঁর সংগীতে ও মুক্তিযোদ্ধে অবদানের জন্য গণস্বাস্থ্যে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করা হয়।

তাঁর মৃত্যুতে দেশ হারলো কিংবদন্তি গণসংগীত শিল্পীকে আর আমরা হারালাম গণস্বাস্থ্যে কেন্দ্রের অকৃত্রিম বন্ধু। দেশের গণসংগীত সংস্কৃতিক অঙ্গনে বড় শূন্যতা সৃষ্টি হলো তা অপূরনীয় ।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে তাঁর কিংবদন্তি গণসংগীত ও লেখা গান ও বহুবিধ কর্ম এবং দেশের স্বাধীনতা যুদ্ধে অবদান চিরস্মণীয় হয়ে থাকবে।

শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার (২৩ জুলাই) রাত ১০ টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিংবদন্তি গণসংগীত শিল্পী ফকির আলমগীর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu