Dhaka 4:38 pm, Saturday, 9 May 2026

মুনিয়ার মৃত্যু: চূড়ান্ত প্রতিবেদনে নুসরাতের অভিযোগ অসত্য প্রমাণিত

মুনিয়ার আত্মহত্যা প্ররোচনার মামলায় গুলশান থানা পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে, আদালতে। আগামী ২৯ জুলাই এই প্রতিবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদনে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৯ জুলাই আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

পুলিশের রিপোর্টে বলা হয়েছে যে, মুনিয়ার আত্মহত্যার প্ররোচনার জন্য যাকে অভিযুক্ত করা হয়েছে, তিনি আদতেই অভিযুক্ত নন এবং আত্মহত্যার প্ররোচনার কোন ঘটনা ঘটেনি।

উল্লেখ্য যে, গত ২৬ এপ্রিল গুলশানের একটি বাড়িতে মারা যান মুনিয়া। মুনিয়ার মৃত্যুর পরপরই তড়িঘড়ি করে তার বোন নুসরাত তানিয়া আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। একজনকেই তিনি অভিযুক্ত করেন। এরপর পুলিশ দীর্ঘ তদন্ত করে। প্রায় তিন মাস তদন্ত করে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে, যে চূড়ান্ত প্রতিবেদনে এই আত্মহত্যা প্ররোচনার জন্য সংশ্লিষ্ট অভিযুক্তের কোনো দায় পাওয়া যায়নি।

নুসরাত শুরু থেকেই এই মামলাটি করেছিলেন উদ্দেশ্যমূলকভাবে এবং মামলা করতে গিয়ে তিনি অনেক প্রতারণার আশ্রয় নিয়েছিলেন বলেও অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে যে সমস্ত অভিযোগ তিনি দিয়েছিলেন সেই সমস্ত অভিযোগগুলো সবই দুরভিসন্ধিমূলক, প্রতারণামূলক এবং বিশেষ ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার জন্যই করেছিলেন বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।

নুসরাত এই মামলাকে ব্যবহার করে সরকার এবং বিভিন্ন মহলকে চাপে ফেলার কৌশল গ্রহণ করেছিলেন। এই মামলায় তিনি যে সমস্ত তথ্য উপাত্ত দিয়েছিলেন তার অধিকাংশই অসম্পূর্ণ, মিথ্যা।

মুনিয়ার বোন মুনিয়াকে বিভিন্নভাবে ব্যবহার করেছিলেন অনৈতিক কর্মকাণ্ডের জন্য এবং সে কারণে মুনিয়ার মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছিল।

পুলিশের তদন্ত প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, ২৬ এপ্রিল মুনিয়া মারা যাওয়ার পর প্রথম সেখানে আসেন মুনিয়ার বড় বোন নুসরাত তানিয়া। নুসরাত তানিয়াকে মুনিয়াই ডেকে নিয়ে আসেন কিন্তু সেই সময় নুসরাত তানিয়া বার বার বিলম্ব করছিলেন।

কেন বিলম্ব করেছিলেন সেটি একটি বড় প্রশ্ন হয়ে উঠেছে। তাছাড়া, নুসরাত তানিয়া যে সমস্ত অভিযোগ করেছেন সে সমস্ত অভিযোগের কোনো সত্যতা পুলিশ তদন্তে পায়নি। একই সাথে মুনিয়ার বোন যে সমস্ত তথ্য উপাত্ত ও আলামত দিয়েছেন তার অধিকাংশই মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন হিসেবে প্রমাণিত হয়েছে।

মুনিয়ার আত্মহত্যার ঘটনার পরপরই নুসরাত মাঠে নামেন এবং তিনি বিভিন্ন মহলকে নিয়ে একের পর এক সংবাদ সম্মেলন করেন। এছাড়া নানারকম টকশোতে অংশগ্রহণ করে সরকারের বিরুদ্ধে এক ধরনের প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন।

কিন্তু পুলিশের তদন্তে উঠে এসেছে, নুসরাত তানিয়া ব্যক্তিগত অভিলাষ চরিতার্থ করার জন্য এবং কাউকে ফাঁসিয়ে নিজে লাভবান হওয়ার জন্যই এ ধরনের মামলা করতে উদ্বুদ্ধ হয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

মুনিয়ার মৃত্যু: চূড়ান্ত প্রতিবেদনে নুসরাতের অভিযোগ অসত্য প্রমাণিত

আপডেটের সময় : 04:30:11 am, Friday, 23 July 2021