সামাজিক সংগঠন স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুর এর স্হায়ী কমিটির অন্যতম সদস্য আবু খালেদ জিবলু সাহেবের পিতা জগন্নাথপুর বাজারের প্রবীণ ব্যবসায়ী জনাব খলিম উল্লাহ সাহেব বার্ধক্যজনিত কারনে গত রাত ৩ টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমের মৃত্যুতে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর পরিবার গভীরভাবে শোকাহত এবং সেই সাথে মরহুমের আত্মার শান্তি কামনা করে।
উল্লেখ্য যে, আজ ১০/০৭/২১ ইং রোজ শনিবার যোহরের নামাজের পর পর জগন্নাথপুর উপজেলার ইকড়ছই শাহী ঈদগাহ প্রাঙ্গণে মরহুমের ছোট ছেলে জিবলু সাহেবের ইমামতি’তে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়, পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।