Dhaka 5:11 am, Tuesday, 26 May 2026

করোনা শনাক্ত ৯১ নতুন করে বাগেরহাটে

বাগেরহাটে বেড়েই চলেছে করোনা সংক্রামনের উর্ধগতি। শুক্রবার জেলায় ১৭০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলায় করোনা সংক্রামণ হার একদিনের ব্যবধানে ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪. ১১ শতাংশ। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরণখোলায় ১ জনের মৃত্যু হয়েছে।

বাগেরহাট জেলা সদর, মোংলা, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলায় নমুনা পরিক্ষায় সংক্রমণ হার ৭২. ০৯ থেকে ৫১. ১৬ শতাংশের মধ্যে রয়েছে। অন্য উপজেলায় শনাক্তের হার ২০.০৫ শতাংশ থেকে ৪১. ৬৬ শতাংশের মধ্যে। বাগেরহাট জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

বাগেরহাটে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে, বাগেরহাট সদরে ৩১ জন, ফকিরহাটে ২২ জন, মোল্লাহাটে ১৮ জন, মোংলায় ৯ জন, শরণখোলায় ৫ জন, মোড়েলগঞ্জে ৪ জন, কচুয়ায় ২ জন, ও চিতলমারীতে ১ জন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাট জেলায় করোনা সংক্রমণের লাগাম টেনে রাখা যাচ্ছে না।

শুক্রবার সকাল পর্যন্ত বাগেরহাট জেলায় ১৭০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণের হার ৪৯ শতাংশ থেকে বেড়ে দাড়িয়েছে ৫৪. ১১ শতাংশে।

একই সময়ে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরণখোলায় রাবেয়া বেগন (৪৬) নামে ১ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬১২ জন ও মৃত্যু হয়েছে ৮৮ জনের। বর্তমানে বাগেরহাটে ৫০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৯৫১ জন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

করোনা শনাক্ত ৯১ নতুন করে বাগেরহাটে

আপডেটের সময় : 12:00:30 pm, Friday, 2 July 2021