Dhaka 4:56 pm, Sunday, 31 May 2026

রিমান্ডে পরীমণিকে ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার নাসির-অমির

ঢাকার বোট ক্লাবে ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় করা মামলায় রিমান্ডে রয়েছেন দুই আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী ওরফে অমি। রিমান্ডে থাকা এই দুই আসামিকে গতকাল বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়।

সাভার থানার পুলিশের কাছে রিমান্ডের প্রথম দিনে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তারা। পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় জড়িত নন বলে দাবি করেন নাসির-অমি। মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা এ সব তথ্য জানিয়েছেন।

পরীমণির অভিযোগ – গত ৮ জুন রাতে বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। ১৩ জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি।

বুধবার সাভার থানার পুলিশ ওই মামলায় তাদের পাঁচ দিন করে রিমান্ডে নেয়।

বৃহস্পতিবার রাতে মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফী গণমাধ্যমকে বলেন, পরীমণির করা মামলার খুঁটিনাটি বিষয়ে আসামি নাসির উদ্দিন ও অমিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তিনি বলেন, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। পুলিশের কাজ হলো, সেদিন কী ঘটেছিল, তা তদন্ত করে বের করা। সেভাবেই তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

রিমান্ডে পরীমণিকে ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার নাসির-অমির

আপডেটের সময় : 11:05:52 am, Friday, 25 June 2021