1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাতক্ষীরায় আজও ৭ জনের মৃত্যু, ১৮৬ নমুনা পরীক্ষায় আক্রান্ত ৫৩

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ১৯১ সময় দর্শন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরও ৬ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ৪৯ শতাংশে। করোনার শুরু থেকে এ পর্যন্ত সাতক্ষীরায় ৩ হাজার ১৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে সাতক্ষীরা মেডিকেলে ২৩ জন করোনা পজেটিভ ও ২৬২ জন জর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৬ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩০৩ জন।

এদিকে জেলা প্রশাসনের ঘোষণা করা ৫ জুন থেকে চলমান লকডাউন চতুর্থ দফায় আরও একসপ্তাহ বাড়িয়ে ১ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

কঠোর বিধি-নিষেদের মধ্যদিয়ে লকডাউন চলছে। কিন্তু লকডাউন বাস্তবায়নে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। করোনার উর্ধমুখী হওয়ায় লকডাউন বাস্তবায়নে পুলিশ শহরের মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে লোক চলাচল নিয়ন্ত্রণ করছে।

কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না কেউ। অবাধে চলছে ইঞ্জিন চালিত ভ্যান, নছিমন করিমনসহ বিভিন্ন অবৈধ জান। স্থানীয় হাট-বাজারগুলোতে প্রশাসনের নজরদারি না থাকায় কোন ভাবে স্বাস্থ্য-বিধি মানছে না সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu