Dhaka 4:13 pm, Sunday, 31 May 2026

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (২৩ জুন) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতাকর্মীরা সেখানে যান। এরপর একে একে তারাও শ্রদ্ধা জানান।

এ বছর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দেশের রাজনৈতিক অঙ্গনের পুরোনো এই সংগঠনটি।

এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এরপর দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সব নেতাকর্মী ও সমর্থকরা শত প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগকে আজ অত্যন্ত মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগের লক্ষ্যই হলো দেশকে ‘সোনার বাংলাদেশ’ এবং বাঙালিদের বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা।

প্রধানমন্ত্রীর দৃঢ় বিশ্বাস, দলের মধ্যে শক্তিশালী সাংগঠনিক কাঠামো ও গণতন্ত্রের চর্চা অটুট থাকলে কেউ দাবায়ে রাখতে পারবে না।

উল্লেখ্য, ১৯৪৯ সালের এই দিনে রাজধানী ঢাকার কে এম দাস রোডের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ হয় পূর্ব বাংলা আওয়ামী মুসলিম লীগ।

পরবর্তীতে ‘মুসলিম’ ও দেশ স্বাধীনের পর ‘পূর্ব বাংলা’র পরিবর্তে বাংলাদেশ যুক্ত হয়। আওয়ামী লীগ ৭২ বছরে আন্দোলন-সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ রেখা তৈরি করেছে। দলটির নেতৃত্বে ভাষা, স্বাধীনতা ও উন্নয়নশীল বাংলাদেশের স্বীকৃতি অর্জন হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেটের সময় : 09:58:16 am, Wednesday, 23 June 2021