Dhaka 10:20 pm, Monday, 18 May 2026

দলীয় পদ পেলেন মাশরাফি ও তার বাবা

বাংলাদেশ ক্রিকেটের প্রাণ মাশরাফি বিন মতুর্জা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দলীয় পদ অর্জন করলেন। তাকে নড়াইল জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটিতে সদস্য সদস্য নিযুক্ত করা হয়েছে।

গতকাল রোববার জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আর এই কমিটিতে সদস্য করা হয়েছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে। এই কমিটির সদস্য মোশাররফের বাবা গোলাম মুর্তজা উপদেষ্টা বোর্ডের সদস্য হন।

মাশরাফি ওই কমিটিতে ৪ নম্বর সদস্য পদ পেয়েছেন।  ১, ২ ও ৩ নম্বর সদস্য হয়েছেন যথাক্রমে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা এমদাদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক।

এই প্রথম নড়াইল আওয়ামী লীগে পদ পেলেন মাশরাফি।  যদিও এর আগে কেন্দ্রীয় আওয়ামী লীগে বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য হয়েছিলেন মাশরাফি।  গত ৩১ ডিসেম্বর ওই উপকমিটি অনুমোদন পেয়েছিলো।  সেটিই ছিল আওয়ামী লীগে তার প্রথম পদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

দলীয় পদ পেলেন মাশরাফি ও তার বাবা

আপডেটের সময় : 03:48:23 pm, Monday, 21 June 2021