1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাজশাহী মেডিকেলে আজও ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৮৫ সময় দর্শন

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুন) সকাল ৮টা থেকে রোববার (২০ জুন) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, মারা যাওয়া ১০ জনের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে এবং বাকী ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

এরমধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নওগাঁর একজন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪১৫ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১৯৫ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৬.৯৮ শতাংশ।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, ৩০৯ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিল ৩৭৭ জন।

গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩৮ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১৯ জন।

এদিকে জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী আজ ১০ম দিনের মতো চলছে রাজশাহী মহানগরীতে সর্বাত্মক লকডাউন।

এ সর্বাত্মক লকডাউন দ্বিতীয় দফায় ২৪ তারিখ মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে প্রথম দফায় ১৭ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন ছিলো।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu