Dhaka 7:07 pm, Monday, 25 May 2026

খালেদা জিয়া আজ সন্ধ্যায় বাসায় ফিরবেন

প্রায় দেড় মাস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে আজ শনিবার (১৯ জুন) সন্ধ্যায় বাসায় ফিরবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৭ এপ্রিল করোনা ভাইরাস পজিটিভ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ শনিবার সন্ধ্যা ৭টার পর তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরবেন।’

জানা যায়, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফও করোনা আক্রান্ত হন। তারা সবাই বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

খালেদা জিয়া আজ সন্ধ্যায় বাসায় ফিরবেন

আপডেটের সময় : 06:15:59 pm, Saturday, 19 June 2021