Dhaka 1:29 pm, Monday, 25 May 2026

আবু ত্ব-হা আদনানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসলামী বক্তা আবু ত্ব-হা আদনানের বিষয়টি শুনেছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ক্লু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

বুধবার (১৬ জুন) গাজীপুরে কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে ২১তম ব্যাচ (পুরুষ) নবীন ব্যাটালিয়ন আনসারদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানা তিনি।

এসময় তিনি আরও বলেন, রিসোর্ট হোক আর বার হোক যেখানেই আইন ভঙ্গ হবে সেখানেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে এবং নিবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এর আগে পুরস্কার প্রদান শেষে প্রধান অতিথি হিসেবে আনসার ভিডিপি নবীন সদস্যদের উদ্দেশ্যে নানা রকম দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সততার সাথে দেশের হয়ে কাজ করতে হবে।

এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মােক্তফা কামাল উদ্দীন ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

এছাড়া বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক , কমান্ড্যান্ট , উপ – মহাপরিচালক ( প্রশাসন ) , উপ – মহাপরিচালক ( অপারেশনস ) -সহ সদর দপ্তর ও একাডেমির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

৯৭৯ জন নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করে।

কুচকাওয়াজের শুরুতেই প্রধান অতিথি একটি সুসজ্জিত খােলা জীপে প্যারেড পরিদর্শন করেন। এ সময় বাহিনীর মহাপরিচালক ও প্যারেড কমান্ডার প্রধান অতিথির সাথে উপস্থিত ছিলেন।

পরে প্রশিক্ষণার্থীগণ ৬ সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানান। এরপর প্রধান অতিথি  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কৃতি ও চৌকস প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

মৌলিক প্রশিক্ষণে – সজীব মন্ডল শ্রেষ্ঠ ড্রিল, মাে. মহিউদ্দিন ফাহিম শ্রেষ্ঠ ফায়ারার এবং রাকিব আকন্দ চৌকস প্রশিক্ষণার্থী ব্যাটালিয়ন আনসার হিসেবে প্রথম স্থান অধিকার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

আবু ত্ব-হা আদনানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় : 01:00:37 pm, Wednesday, 16 June 2021