Dhaka 10:13 pm, Monday, 18 May 2026

নানার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে নাতীর মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে ধরলা নদীর পানিতে ডুবে রাজিব (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জুন) বেলা ১২টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের সোহাগপুর গ্রামে ধরলা নদী থেকে রাজিবের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজিব উপজেলার কচুয়ারপাড় গ্রামের এরশাদ হোসেনের শিশু পুত্র।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১১ টার দিকে সবার অজান্তে নানার বাড়ির নিকটবর্তী ধরলা নদীতে গোসল করতে যায় রাজিব।

নানার বাড়ির লোকজন রাজিবকে অনেক্ষন বাড়িতে দেখতে না পেয়ে তাঁকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুজির পর এক দেড় ঘন্টা পর ধরলা নদীতে একটি মরদেহ পানিতে ভাসতে দেখে।

পরে নদী থেকে মরদেহটি উদ্ধার করার পর লাশটি নানা বাড়ির লোকজন রাজিবের লাশ বলে সনাক্ত করে। রাজিবের মামা বিপুল হোসেন বলেন, আমার ভাগ্নে রাজিব একজন মানসিক প্রতিবন্দী, সে পাটগ্রাম পৌরসভার বুদ্ধি প্রতিবন্দী ও অটিস্টিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে মৃগী রোগে আক্রান্ত।

তাঁকে চোখে চোখে রাখা হয়। আজ সে সবার অজান্তেই নদীতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী রুজু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

নানার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে নাতীর মৃত্যু

আপডেটের সময় : 08:20:24 pm, Wednesday, 16 June 2021