Dhaka 3:58 am, Sunday, 31 May 2026

খুলনায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

খুলনা মহানগরীতে এক প্রতিবন্ধীকে (২২) ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল জলিল (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার পৌর কলোনির রাহেলা বস্তির বাসিন্দা।

বুধবার (১৬ জুন) সকালে ভুক্তভোগীর অভিযোগের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, সোনাডাঙ্গা ময়লাপোতা রাহেলা বস্তি এলাকায় প্রতিনিয়ত মাদকের আসর বসে। মাদক সেবনের পর মাদকসেবীরা প্রায়ই মাতলামি করে এবং নারীদের সাথে অশ্লীল আচরণ করে।

বুধবার সকালে জলিল নামের ওই মাদকসেবী প্রতিবন্ধীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বলেন, এক প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টাকালে এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে।

ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় অভিযুক্ত জলিলের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

খুলনায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেটের সময় : 04:20:59 pm, Wednesday, 16 June 2021