Dhaka 9:09 pm, Saturday, 30 May 2026

বাইডেন-এরদোয়ান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যা বললেন দুই নেতা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, সোমবার (১৪ জুন) বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো সম্মেলনের ফাঁকে কোনো এক সময় আলোচনায় বসেন এই দুই নেতা।

ব্রাসেলসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, বাইডেনের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় আঞ্চলিক বিভিন্ন ইস্যু উঠে এসেছে। তুরস্ক-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে সমাধানের অযোগ্য কোনো সমস্যা নেই।

তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককে ‘অত্যন্ত ভালো এবং ফলপ্রসু আলোচনা’ বলে আখ্যায়িত করেছেন বাইডেনও। এক ঘণ্টারও বেশি সময় ধরে দুই নেতা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বলে জানায় আল-জাজিরা।

মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান, বেশ কয়েকটি ইস্যুতে কীভাবে এগিয়ে যাওয়া যায় সে সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের দুই দেশের বড় এজেন্ডা রয়েছে। আলোচনা চালিয়ে যেতে আমরা সম্মত হয়েছি।

উল্লেখ্য, বাইডেন-এরদোয়ান সম্পর্কের ইতিহাস খুব একটা মধুর নয়। নির্বাচনী প্রচারণায় এরদোয়ানকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে তোপের মুখে পড়েছিলান মার্কিন প্রেসিডেন্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

বাইডেন-এরদোয়ান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যা বললেন দুই নেতা

আপডেটের সময় : 02:14:36 pm, Tuesday, 15 June 2021