Dhaka 3:23 pm, Saturday, 30 May 2026

আবারও সিঁথিতে সিঁদুর দিয়ে বিয়ের সাজে শ্রাবন্তী!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তাকে ঘিরে আলোচনা সমালোচনা হয়েছে বহুবার। ক’দিন পর পরই নানা ইস্যুতে খবরের শিরোনাম হন এই নায়িকা। তবে এতো সমালোচনাতে তার কিছু যায় আসে না।

শ্রাবন্তী চ্যাটার্জি ব্যক্তিগত জীবনে তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন। প্রত্যেকবারই ভালবেসেই বিয়ে করেছেন তিনি। তবুও কারও সাথেই পুরোপুরি সংসার করা হয়ে উঠেনি। সর্বশেষ রোশন সিংয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই নায়িকার।

এবার আবারও বিয়ের সাজে দেখা গেল তাকে। সিঁথিতে সিঁদুর দিয়ে ঠিক যেন আরেকবার বিয়ে পিঁড়িতে বসছেন শ্রাবন্তী। অভিনেত্রীর এরকম একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই বধূ সাজের ওই ছবিটি পোস্ট করেছেন শ্রাবন্তী। ছবিতে দেখা যাচ্ছে, তার পরনে লাল শাড়ি। হাতে শাঁখা। সিঁথিতে সিঁদুর। চোখের পলক নিচের দিকে, যেন নববধূ। তবে কি চতুর্থবার বিয়ের পিঁড়িতে তিনি? না, একটি ব্রাইডাল ফটোশুটের জন্যই এই সাজে ক্যামেরাবন্দি হয়েছেন শ্রাবন্তী।

২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহ বিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

কিন্তু রোশানের সঙ্গেও অনেকদিন থেকেই এই অভিনেত্রীর টানাপোড়েন চলছে। গত বছর দুর্গাপূজার সময় থেকেই আলাদা থাকছেন তারা। শোনা যাচ্ছে, তাদের সংসার ভাঙতে চলেছে। যদিও শ্রাবন্তীর সঙ্গে আবারো সংসার করতে চান রোশান। আদালতে এ বিষয়ে মামলাও দায়ের করেছেন। তবে শ্রাবন্তী নাকি তার কাছে ফিরতে রাজি নন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

আবারও সিঁথিতে সিঁদুর দিয়ে বিয়ের সাজে শ্রাবন্তী!

আপডেটের সময় : 11:13:37 am, Saturday, 12 June 2021