Dhaka 11:12 am, Sunday, 31 May 2026

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালু মিয়া (৩২) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার ফুলকী ইউনিয়নের আইসড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লালু মিয়া একই গ্রামের সোহরাব মিয়ার ছেলে।

ফুলকি ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, লালু মিয়া প্রতিদিনের মতো আজও নিজের অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে যান। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তাৎক্ষণিক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমীন বলেন, ‘এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

আপডেটের সময় : 05:40:30 pm, Friday, 11 June 2021