Dhaka 2:02 am, Sunday, 31 May 2026

ভোট পেতে সিঁদুর মেখে হিন্দুদের বোকা বানিয়েছে নুসরাত: দিলীপ

গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে অন্যতম আলোচিত একটি নাম নুসরাত জাহান। নুসরাত অন্তসত্ত্বা, তার পেটে কার সন্তান, নুসরাত-নিখিল বিয়ে করেছেন কিনা এসব নিয়েই বেশ গুঞ্জন চলছে সবখানে। তবে এবার আলোচনায় রাজনীতির রঙ ঢেলে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

তিনি দাবি করেন, নির্বাচনে ভোট পেতে সিঁদুর মেখে হিন্দুদের বোকা বানিয়েছেন নুসরাত।

বৃহস্পতিবার বসিরহাটে দলের সাংগঠনিক সভায় এ বিজেপি নেতা বলেন, বসিরহাটের ভোটাররা তাকে (নুসরাত) সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এখন আপনারাই বলুন, উনি বিয়ে করেছেন কি না, কাকে করেছেন, কবে করেছেন? মা হতে চলেছেন- সেটা নিয়েও রয়েছে প্রশ্ন। ভেবে দেখুন, যাকে আড়াই লাখের বেশি ভোটে জিতিয়েছেন, তিনি কে, তার পরিচয় কী?

তৃণমূল সংসদ সদস্য নুসরাতের বিরুদ্ধে অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন, তিনি বিয়ে না করে সিঁদুর লাগিয়ে হিন্দুদের বোকা বানিয়ে ভোট নিয়েছেন। বিষয়টি খুবই লজ্জার। আমার মনে হয়, তিনি নির্বাচনের জন্য বিয়ের নাটক করেছিলেন। নির্বাচন হয়ে গেছে, এখন সত্য কথা বেরিয়ে এসেছে।

এদিকে, নুসরাতের ব্যক্তিগত বিষয় নিয়ে নিজেদের দূরে রাখতে চাইছে তার দল তৃনমূল কংগ্রেস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

ভোট পেতে সিঁদুর মেখে হিন্দুদের বোকা বানিয়েছে নুসরাত: দিলীপ

আপডেটের সময় : 05:36:29 pm, Friday, 11 June 2021