1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবার ক্যাটরিনা-ভিকির গোপন তথ্য ফাঁস করলেন অনিলপুত্র হর্ষবর্ধন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ১৮৮ সময় দর্শন

বলি কুইন ক্যাটরিনা কাইফের প্রেম নিয়ে এর আগেও গুঞ্জন রটেছে বহুবার। বলিউড ভাইজান সামলান খানের সঙ্গে ক্যাটের ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জনও কারও অজানা নয়। বলিউডে অনেকদিন ধরেই ক্যাট-ভিকির প্রেম নিয়ে জল্পনা চলছে।

এই দুই জুটির ছবি একসঙ্গে ভাইরালও হয়। যদিও ভিকি বা ক্যাটরিনা এই বিষয়ে মুখ কখনও খোলেননি। এবার তাদের প্রেমের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ক্যাটরিনার ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুরের ভাই অভিনেতা হর্ষবর্ধন কাপুর।

সম্প্রতি তাদের প্রেমের বিষয়ে নিশ্চিত করেছেন হর্ষবর্ধন। বিশেষ অতিথি হিসেবে একটি অনলাইন অনুষ্ঠানে অংশ নেন এই অভিনেতা। আর সেখানে এই প্রসঙ্গে মুখ খোলেন তিনি।

হর্ষবর্ধনকে বলা হয়, বলিউড তারকাদের প্রেমের গুঞ্জনের মধ্যে এমন একটি সম্পর্কের কথা প্রকাশ করতে হবে যা গুজব নয়, সত্যি। সঙ্গে সঙ্গে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের নাম উল্লেখ্য করেন হর্ষবর্ধন। তিনি জানান এই সম্পর্কের মধ্যে গুজবের কোনো অবকাশ নেই।

তিনি বলেন, ভিকি ও ক্যাটরিনা একসঙ্গে আছেন, এটি সত্য। বিষয়টি নিয়ে কথা বলাতে আমি হয়তো সমস্যায় পড়ব, তবুও বলছি। যদিও এই সম্পর্ক তারা কোনোদিন অস্বীকারও করেননি, বরং তাদের মধ্যেও কিছু লুকোনোর কোনো আভাস পাইনি।

এক বছর আগে দীপাবলির রাতে অমিতাভ বচ্চনের বাড়ির পার্টিতে একসঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা-ভিকি। তখন থেকে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। বেশ কয়েকবার ডিনারে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন এই জুটি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu