1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউনিলিভারের নতুন সিইও জাভেদ আখতার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৫৯ সময় দর্শন

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হচ্ছেন জাভেদ আখতার। আগামী ১ জুলাই থেকে দায়িত্ব নেবেন তিনি।

আজ বৃহস্পতিবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউনিলিভার। পাশাপাশি ইউনিলিভার সাউথ এশিয়া লিডারশিপ টিমেও যোগদান করবেন তিনি।

জাভেদ আখতার ইউনিলিভার বাংলাদেশের দ্বিতীয় বাংলাদেশি এমডি হতে যাচ্ছেন। এর আগে কামরান বাকের ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

করপোরেট ব্যবসা খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন জাভেদ আখতার তাঁর কর্মজীবন শুরু করেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে। এরপর ২০০০ সালে তিনি ‘ওরাল কেয়ার’ ব্যবসার সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হিসেবে ইউনিলিভারে যোগদান করেন। দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে সুদীর্ঘ ২৪ বছরের কাজের অভিজ্ঞতায় ঋদ্ধ জাভেদ আখতারের বিশেষ পারদর্শিতার ক্ষেত্রগুলো হলো কনজ্যুমার সেন্ট্রিসিটি, ডিজাইন থিংকিং ও ইনোভেশন ম্যানেজমেন্ট।

জাভেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu