1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নাটোরে চলছে এক সপ্তাহের লকডাউন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ১৮৩ সময় দর্শন

করোনা সংক্রমণ রোধে নাটোর পৌরসভা ও সিংড়া পৌরসভা এলাকায় সপ্তাহব্যাপী ঘোষিত লকডাউন শুরু হয়েছে। বুধবার (৯ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন সফল করতে মাঠে নেমেছে পুলিশ।

শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গণপরিবহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সাতদিনের লকডাউন সফল করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিধি-নিষেধ কাউকে ভঙ্গ করতে দেওয়া হবে না।

এদিকে নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় স্থানীয়ভাবে র‌্যাপিড এস্টিজেন টেষ্ট করে ১৬৮ জনের নমুনা সংগ্রহ করে ৪৪ জনের পজেটিভ পাওয়া গেছে। সংক্রমণের হার ২৬ দশমিক ১৯ শতাংশ। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি ডিপার্টমেন্টের রিপোর্ট এখনো পৌঁছায়নি।

করোনা সংক্রমণে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন দিলীপ নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রাতে তার অবস্থা আশংকাজনক হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দিলীপ কুমার শহরের চকরামপুর এলাকার গোপাল নারায়নের ছেলে। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ জন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu